E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীপাবলির আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়

শনিবার ছাদে আলো লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ময়নাগুড়ির বাসিন্দা ওই যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়
শিলিগুড়িতে দীপাবলির আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
শিলিগুড়িতে দীপাবলির আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

শিলিগুড়ি: দীপাবলির সাজসজ্জার জন্য বাড়ির ছাদে আলো লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের।

শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ঘুঘুমাড়ি মেন রোড সংলগ্ন পাইপলাইন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দীপাবলি উপলক্ষে বাড়ির ছাদে আলো লাগানোর কাজ করছিলেন ওই যুবক।

সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি ময়নাগুড়ি এলাকায়।

তিনি একটি দু’চাকার গাড়ির গ্যারেজে কাজ করতেন ও গ্যারেজের মালিকের বাড়িতেই থাকতেন।

উৎসবের আনন্দের প্রস্তুতির মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss