E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

গোটা বাংলা যখন কালী পূজা, দেওয়ালিতে মেতে রয়েছে, তখন জঙ্গলমহল বাঁদনা / সহরায় পরবে মেতে উঠেছে

গবাদি পশুর প্রতি সম্মান, কৃষি সরঞ্জামের পূজা এবং লোকসংস্কৃতির নানা আচার-অনুষ্ঠানে উদ্‌যাপিত হচ্ছে বাঁদনা বা সহরায় পরব
বাঁদনা বা সহরায় পরবে ঐতিহ্যবাহী রীতিতে সাজছে জঙ্গলমহল
বাঁদনা বা সহরায় পরবে ঐতিহ্যবাহী রীতিতে সাজছে জঙ্গলমহল

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বাঁদনা পরব শুরুর কয়েক দিন আগে থেকেই ঘর-দুয়ার, আঙিনা, গোয়াল ঘর সব জায়গায় মাটি লেপে পরিচ্ছন্ন করে তোলা হয়।

 জঙ্গলমহলে বাঁদনা বা সহরায় পরব উপলক্ষে গরু-মোষের সাজসজ্জা ও ঐতিহ্যবাহী উৎসব
জঙ্গলমহলে বাঁদনা বা সহরায় পরব উপলক্ষে গরু-মোষের সাজসজ্জা ও ঐতিহ্যবাহী উৎসব

 

 

 

 

 

 

 

 

 

গরু-মোষ ও বাগাল (রাখাল) দের উপযুক্ত সম্মান, সেবা ও যত্ন করাটাই এই পরবের প্রধান লক্ষ্য।

 জঙ্গলমহলে বাঁদনা বা সহরায় পরব উপলক্ষে গরু-মোষের সাজসজ্জা ও ঐতিহ্যবাহী উৎসব
জঙ্গলমহলে বাঁদনা বা সহরায় পরব উপলক্ষে গরু-মোষের সাজসজ্জা ও ঐতিহ্যবাহী উৎসব

উৎসব শুরু হয় গরু-মহিষকে স্নান করিয়ে তাদের শিং-এ তেল লাগানোর মধ্য দিয়ে। কথিত রয়েছে, অমাবস্যার রাতে ভগবতী (ভগবান) প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে দেখেন গবাদি পশুরা কেমন রয়েছে। তাই গোয়াল ঘরে প্রদীপ জ্বালানো হয় এবং ঢোল, ধামসা, মাদল দিয়ে ‘ঝাগড়িয়া’ দল অহিরে গীত গেয়ে জাগানো হয়, ভগবানের কাছে সুখ-সমৃদ্ধির আশীর্বাদ পাওয়ার আশায়।

পরের দিন চলে গরয়া পূজা। হাল (লাঙল), জোয়াল সহ সমস্ত কৃষি যন্ত্রপাতির পূজা করা হয়। সমস্ত আঙিনা জুড়ে ‘চৌকপুরা’ আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়।

প্রাচীন রীতি মেনে
*শেষ দিনে খুঁটান -* রাস্তার মোড়ে বা মাঠে খুঁটির মধ্যে গবাদি পশুকে বেঁধে পশুর চামড়াকে গুঁতানো করা হয়, যাতে পরবর্তী সময়ে জঙ্গলের হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করতে পারে। এর মাধ্যমে পশুদের সাহসী ও শক্তিশালী করে তোলা হয়। জঙ্গলমহল সহ পার্শ্ববতী রাজ্য ঝাড়খন্ড ওড়িশা পরবে মেতে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss