E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পুলিশের অভিযানে ব্রাউন সুগার-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ১৬.৯২ গ্রাম মাদক

বানারহাট চৌকের কাছে শিলিগুড়ি রোডে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ১৬.৯২ গ্রাম ব্রাউন সুগার। মাদক সরবরাহের উৎস ও সম্ভাব্য চক্রের খোঁজে তদন্ত চলছে
বানারহাটে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান
বানারহাটে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান

জলপাইগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ।

জলপাইগুড়ির বানারহাটে ১৬.৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পর পুলিশের তদন্ত
জলপাইগুড়ির বানারহাটে ১৬.৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের পর পুলিশের তদন্ত

 

 

 

 

 

ধৃতের নাম ভাস্কর মণ্ডল (২৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানারহাট চৌক থেকে প্রায় ২০০ মিটার দূরে শিলিগুড়ি রোডে জাতীয় সড়কের পাশে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৬.৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। বানারহাট থানার আইসি সূরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।

 

বানারহাট ব্লকের বিডিও নীমা শিরিং শেরপার উপস্থিতিতে ধৃত যুবকের তল্লাশি করা হয়। সেই সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, মালদা জেলা থেকে ব্রাউন সুগার নিয়ে বানারহাটে এসেছিল ওই যুবক।

তবে কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল, কার কাছে তা সরবরাহের পরিকল্পনা ছিল ও এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, কয়েক দিন আগেও বানারহাট থানা এলাকায় ব্রাউন সুগার-সহ এক যুবক গ্রেফতার হয়েছিল।

পরপর মাদক উদ্ধারের ঘটনায় ডুয়ার্স এলাকায় মাদক কারবারের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে, মাদকের বিরুদ্ধে একদিকে যেমন পুলিশি অভিযান চলছে, তেমনই বিভিন্ন জনবহুল এলাকায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে।

যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে বানারহাট থানার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss