E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আজ শনিবার সিঙ্গুরে ডাকাত কালীমন্দিরের কালীপূজা উদ্বোধনে এসে অভিষেকের জন্মদিন পালন নিয়ে কটাক্ষ সুকান্তর, ফুটপাত দখল নিয়ে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

ডাকাত কালীমন্দিরের কালীপুজো উদ্বোধনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। ফুটপাত দখল করে অনুষ্ঠান করার বিরোধিতা করে বিকল্প ভেন্যুর পরামর্শ দেন তিনি
সিঙ্গুরের রঘু ডাকাতের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
সিঙ্গুরের রঘু ডাকাতের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন প্রসঙ্গে কটাক্ষ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আগে যেভাবে জন্মদিন পালন করা হতো, এখন আবার সেই একইভাবে জন্মদিন পালনের চেষ্টা করা হচ্ছে।

সুকান্ত মজুমদারের বক্তব্য, জন্মদিন পালন করার ইচ্ছা থাকলে বিগেট মাঠে অনুষ্ঠান করুন, প্রয়োজনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করুন। কিন্তু ফুটপাত কেন দখল করবেন? ফুটপাত দখল করে এভাবে অনুষ্ঠান করা মানুষ মেনে নেবে না। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত মজুমদারের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss