
দীপাবলি উপলক্ষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রদীপ বিতরণ বিধায়ক সুবীর নাগের
আজ শনিবার আলোর উৎসব দীপাবলি উপলক্ষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হলো প্রদীপ বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
দীপাবলির আনন্দ ও আলোর বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই প্রদীপ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক সুবীর নাগ সাধারণ মানুষের হাতে প্রদীপ তুলে দেন। আলোর এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
এদিন দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সুবীর নাগ বলেন, আলোর এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। অন্ধকার দূর হয়ে আলোকিত হোক প্রতিটি মানুষের জীবন। সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনে আনন্দ ও আশার আলো ছড়িয়ে পড়ুক।
প্রদীপ বিতরণের মধ্য দিয়ে দীপাবলির শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দেন চুঁচুড়ার বিধায়ক। এদিন সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।


