E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

অসীম বর্মনের নতুন দায়িত্বে উচ্ছ্বাস বিজেপির, হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা

দীর্ঘদিন দলের সহ-সভাপতির দায়িত্ব পালনের পর নতুন সাংগঠনিক দায়িত্ব পেলেন অসীম বর্মন। তাঁর এই দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে চোপড়ার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে।
চোপড়ায় বিজেপি নেতা অসীম বর্মনকে হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে
চোপড়ায় বিজেপি নেতা অসীম বর্মনকে হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে

চোপড়া: চোপড়ার মাটি থেকে উঠে এসে শিলিগুড়ি সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিজেপি নেতা অসীম বর্মন।

তাঁর এই সাংগঠনিক সাফল্যে উচ্ছ্বাসে মাতলেন চোপড়ার বিজেপি কর্মী-সমর্থকরা। দলের নবনিযুক্ত কার্যকরী সভাপতিকে রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হল।

শনিবার বিজেপির জেলা সদস্য তথা রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি সোমনাথ সিংহের উদ্যোগে চোপড়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডলের অনুপস্থিতিতে আপাতত সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন অসীম বর্মন।

দীর্ঘদিন দলের সহ-সভাপতির দায়িত্ব পালনের পর এবার কার্যকরী সভাপতির নতুন দায়িত্ব পেলেন তিনি।

অনুষ্ঠানে সোমনাথ সিংহ বলেন, চোপড়া বিধানসভা এলাকা থেকে এই প্রথম কোনও নেতা এমন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেলেন।

ছয় থেকে সাতটি বিধানসভা এলাকায় সংগঠন পরিচালনার দায়িত্ব পাওয়ায় চোপড়ার মানুষ গর্বিত।

অন্যদিকে, অসীম বর্মন জানান, ১৯৮৮ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। দলের নেতৃত্ব তাঁর উপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তাঁর কথায়, ‘ন্যাশনাল ফার্স্ট’ অর্থাৎ দেশ প্রথম – এই মন্ত্রকে সামনে রেখেই সকলকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি।

নতুন দায়িত্বকে কেন্দ্র করে চোপড়ার বিজেপি শিবিরে যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে, এদিনের সংবর্ধনা অনুষ্ঠানেই তার প্রতিফলন দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় সিংহ, বিকাশ সিংহ, পার্থ বর্মন, জয়দেব শীল, বিজেপির দুই নম্বর মণ্ডলের জিএস উত্তম সিংহ, মণ্ডল সম্পাদক সুজয় সিংহ-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss