E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ফরাক্কায় অস্ত্র ও মাদক পাচারের ছক বানচাল, ১৯৯ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার এক

গোপন সূত্রে খবর পেয়ে এনটিপিসি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের পর পাচারচক্রের যোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা
ফরাক্কায় পুলিশের অভিযানে ফেনসিডিল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার
ফরাক্কায় পুলিশের অভিযানে ফেনসিডিল, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

মুর্শিদাবাদ: গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের জালে ধরা পড়ল এক অস্ত্র ও মাদক পাচারকারী।

গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃতের নাম সাকিরুল সেখ (৩৫)। তাঁর বাড়ি সাগরপাড়া থানার কাজিপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল, একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন সহ চার রাউন্ড তাজা কার্তুজ।

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সাকিরুলকে আটক করা হয়। এরপর তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল।

পাশাপাশি দেহ তল্লাশি করে মেলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে অস্ত্র ও মাদক নিয়ে ফরাক্কায় এসেছিল ধৃত।

সেখান থেকে বাসে করে বহরমপুরের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করা হয়েছিল সহ কোথায় সেগুলি পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড়ের সন্ধান পেতে চাইছে তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss