
পূর্ব বর্ধমান: নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে ছেলে। আর সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে ছেলের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন বাবা।
উপহার দিলেন প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ গাড়ি। এমনই অভিনব উপহার ঘিরে চর্চা শুরু হয়েছে পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকায়।
জানা গিয়েছে, পারাজের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা ছেলের পড়াশোনার সাফল্যে খুশি হয়ে এই দামি গাড়িটি উপহার দিয়েছেন। নবম শ্রেণির হাফ-ইয়ার্লি পরীক্ষায় ভালো ফল করার পর ছেলের দীর্ঘদিনের ইচ্ছাকে মর্যাদা দিতেই এই বিশেষ উপহারের ব্যবস্থা করেন তিনি।
প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কমপিটিশন গাড়ি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছেলে।
পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন রাজকীয় উপহারের ঘটনা সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বাবার এই ব্যতিক্রমী উপহার এখন স্থানীয়দের কাছেও চর্চার বিষয় হয়ে উঠেছে।


