E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির উদ্যোগ রাজ্য সরকারের! উন্নয়নে ৩০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা নিশিত প্রামাণিকের

মালদার গাজলের পাতিপুকুরে রাজবংশী মহাসংঘের সভায় ভাষার স্বীকৃতি ও উন্নয়নমূলক বরাদ্দ নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী নিশিত প্রামাণিক। পাশাপাশি দুর্নীতি ও পুলিশের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি
মালদার গাজলে রাজবংশী মহাসংঘের সভায় বক্তব্য রাখছেন নিশিত প্রামাণিক
মালদার গাজলে রাজবংশী মহাসংঘের সভায় বক্তব্য রাখছেন নিশিত প্রামাণিক

মালদা: রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দ্রুত এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশিত প্রামাণিক। পাশাপাশি গাজলের উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মালদার গাজলের পাতিপুকুর এলাকায় রাজবংশী মহাসংঘের সভায় যোগ দিতে এসে এই বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে নিশিত প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তীব্র আক্রমণ শানান নিশিত প্রামাণিক।

তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সামান্য অংশই এখনও পর্যন্ত সামনে এসেছে। সম্পূর্ণ তদন্ত হলে দুর্নীতির গভীরতা আরও স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, পুজোর ভিআইপি টিকিট বিক্রি থেকে শুরু করে সাধারণ মানুষের চাকরি ও উন্নয়নমূলক প্রকল্পের টাকা নিয়েও ব্যাপক দুর্নীতি হয়েছে। ধীরে ধীরে এই সমস্ত দুর্নীতির প্রমাণ সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের ভূমিকা প্রসঙ্গে নিশিত প্রামাণিক বলেন, পুলিশকে সংবিধান মেনে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি রয়েছে।

পাশাপাশি মহিলাদের অসম্মানের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি।

রাজবংশী ভাষার স্বীকৃতি, গাজলের উন্নয়ন ও দুর্নীতি ইস্যুতে মন্ত্রীর একাধিক মন্তব্য ঘিরে এদিনের সভায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss