E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের হাতে তৈরি রঙিন মোমবাতিতে আলোকিত হবে দীপাবলি! পরিশ্রমের আনন্দে উজ্জ্বল ওদের মুখ

প্রায় ১০ বস্তা মোম দিয়ে তৈরি হচ্ছে নানা রঙের মোমবাতি। বিক্রির লাভের অর্থ পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার উদ্যোগ বিদ্যালয়ের
নিজেদের হাতে রঙিন মোমবাতি তৈরি করে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে কাঁথির বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা
নিজেদের হাতে রঙিন মোমবাতি তৈরি করে স্বনির্ভরতার পথে এগিয়ে চলেছে কাঁথির বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা

কাঁথি: কারও চোখে দৃষ্টিশক্তি কম, কেউ দৃষ্টিহীন, কেউ আবার শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে।

কাঁথির ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের হাতে তৈরি দীপাবলির রঙিন মোমবাতি
কাঁথির ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের হাতে তৈরি দীপাবলির রঙিন মোমবাতি

 

 

 

 

 

 

কিন্তু কোনও প্রতিবন্ধকতাই তাদের ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। আসন্ন দীপাবলিকে সামনে রেখে নিজেদের হাতে হরেক রঙের মোমবাতি তৈরি করছে কাঁথির বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা।

তাদের তৈরি মোমবাতির আলোয় আলোকিত হবে বহু পরিবারের দীপাবলির সন্ধ্যা।

কাঁথির ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মোমবাতি তৈরির কাজে ব্যস্ত।

বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ তুলনামূলকভাবে সীমিত হওয়ায় তাদের স্বনির্ভর করে তুলতে কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা।

সেই উদ্যোগেরই অন্যতম নিদর্শন তাদের এই মোমবাতি তৈরির কাজ।

দীপাবলি উপলক্ষে বড়, ছোট, লাল, নীল, সবুজ-সহ নানা রঙের ও আকৃতির মোমবাতি তৈরি করেছে তারা।

প্রশিক্ষকের সহযোগিতায় ইতিমধ্যেই মোমবাতি তৈরির কাজ প্রায় শেষ। পাশাপাশি চলছে প্যাকিংয়ের কাজও।

তৈরি হওয়া মোমবাতির অনেকটাই ইতিমধ্যে স্থানীয় বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গিয়েছে। নিজেদের হাতে তৈরি সামগ্রী মানুষের কাছে পৌঁছনোয় খুশি পড়ুয়ারাও।

বিদ্যালয়ের প্রশিক্ষক অনিরুদ্ধ প্রধান জানান, এবছর প্রায় ১০ বস্তা মোম দিয়ে মোমবাতি তৈরি করেছে ছাত্রছাত্রীরা।

স্থানীয় বাজারে তাদের হাতে তৈরি মোমবাতির যথেষ্ট চাহিদা রয়েছে। মোমবাতি বিক্রি করে যে লাভ হবে, সেই অর্থ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে সেই টাকা, যা ভবিষ্যতে তাদের কাজে লাগবে।

শুধু মোমবাতি তৈরি নয়, এই উদ্যোগের মধ্য দিয়ে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার পথও তৈরি হচ্ছে।

অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজেদের দক্ষতায় কিছু করে দেখানোর আনন্দই এখন তাদের মুখে হাসি ফুটিয়েছে।

তাদের হাতের তৈরি মোমবাতির আলোয় এবার আরও উজ্জ্বল হয়ে উঠবে দীপাবলির সন্ধ্যা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss