E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

গরুর গাড়িতেই তৈরি হয় কালীমূর্তি, সেই গাড়িতেই বিসর্জন! ৫৯ বছরের ঐতিহ্যে ‘মোটা কালী’কে ঘিরে উন্মাদনা

প্রায় ২১ ফুট উচ্চতার বিশালাকার প্রতিমা, গরুর গাড়িতে পুজো ও নিরঞ্জনের প্রথা ৫৯ বছরের ঐতিহ্য ধরে রেখেছে মানিকপুর ভাতৃ সংঘ
গরুর গাড়ির উপর তৈরি প্রতিমাতেই পুজো ও বিসর্জন, মানিকপুরের ৫৯ বছরের ঐতিহ্য ‘মোটা কালী
গরুর গাড়ির উপর তৈরি প্রতিমাতেই পুজো ও বিসর্জন, মানিকপুরের ৫৯ বছরের ঐতিহ্য ‘মোটা কালী

পশ্চিম মেদিনীপুর: গরুর গাড়ির উপরেই তৈরি হয় দেবী প্রতিমা। সেই গাড়ির উপরেই চলে পুজো-অর্চনা। আবার পুজো শেষে আলাদা করে প্রতিমা নামানোর কোনও ব্যবস্থা নেই, গরুর গাড়িতে চাপিয়েই হয় মায়ের নিরঞ্জন।

পশ্চিম মেদিনীপুরের মানিকপুর ভাতৃ সংঘের ২১ ফুট উচ্চতার গরুর গাড়ির উপর নির্মিত ‘মোটা কালী’ প্রতিমা
পশ্চিম মেদিনীপুরের মানিকপুর ভাতৃ সংঘের ২১ ফুট উচ্চতার গরুর গাড়ির উপর নির্মিত ‘মোটা কালী’ প্রতিমা

 

 

 

 

 

এমনই এক অভিনব রীতি ও দীর্ঘদিনের ঐতিহ্যকে ঘিরে কালীপুজোর আবহে উৎসবের মেজাজ মেদিনীপুর শহরের মানিকপুরে। এখানকার মানিকপুর ভাতৃ সংঘের বিখ্যাত ‘মোটা কালী’ বা ‘গদা কালী’ পুজো এবার ৫৯ বছরে পদার্পণ করল। এই পুজোর অন্যতম আকর্ষণ দেবী প্রতিমার বিশাল আকৃতি ও ব্যতিক্রমী গঠন। গরুর গাড়ি-সহ প্রতিমার উচ্চতা প্রায় ২১ ফুট। মায়ের মুখ, হাত ও পায়ের গড়ন সাধারণ কালী প্রতিমার তুলনায় অনেকটাই আলাদা। লম্বা ও পেশীবহুল গঠনের কারণেই ভক্তদের কাছে দেবী পরিচিত ‘মোটা কালী’ কিংবা ‘গদা কালী’ নামে। পুজো উদ্যোক্তাদের কথায়, মানিকপুর ভাতৃ সংঘের পথচলা শুরু হয়েছিল শরীরচর্চার ক্লাব হিসেবে। ক্লাবের সদস্যরা নিয়মিত ব্যায়াম ও বডি বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ভাবনা থেকেই পুজোর সূচনালগ্নে দেবী প্রতিমাকে সুঠাম ও পেশীবহুল রূপে গড়ে তোলার পরিকল্পনা করা হয়। সময়ের সঙ্গে পুজোর পরিসর বাড়লেও সেই প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছেন উদ্যোক্তারা। আজও একই বিশেষ গঠনে তৈরি হয় দেবী প্রতিমা। তবে এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রতিমা তৈরির পদ্ধতি। বিশাল আকৃতির ও ভারী প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া এবং বিসর্জনের সময় ওঠানো-নামানো যথেষ্ট কঠিন। সেই সমস্যার সমাধান হিসেবেই পুজোর শুরু থেকেই গরুর গাড়ির উপর প্রতিমা তৈরির রীতি চালু হয়। পুজোর দিনগুলিতে মানিকপুরের রাস্তার ধারে গরুর গাড়ির উপরেই পূজিত হন দেবী। আর পুজো শেষে সেই গাড়ি টেনেই নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য। প্রচলিত পুজোর রীতির বাইরে এমন অভিনব আয়োজনই মানিকপুরের ‘মোটা কালী’ পুজোকে দিয়েছে আলাদা পরিচিতি। ৫৯ বছরের ঐতিহ্য, বিশালাকার প্রতিমা ও গরুর গাড়িতে বিসর্জনের এই ব্যতিক্রমী প্রথাকে ঘিরে প্রতি বছরই ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় বাড়তি উন্মাদনা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss