E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বনাধিকার আইন কার্যকরের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি, ছ’দফা দাবি বনাধিকার গ্রামসভা মোর্চার

গ্রামসভার স্বীকৃতি, ব্যক্তিগত ও সামূহিক বনাধিকার এবং স্বামী-স্ত্রীর যৌথ নামে অধিকারপত্র দেওয়ার দাবি জানাল সংগঠনটি

ঝাড়্গ্রাম : জঙ্গলমহলের বনবাসী মানুষের জমি, জঙ্গল ও জীবিকার অধিকার সুনিশ্চিত করার দাবিতে ফের সরব হল বনাধিকার গ্রামসভা মোর্চা। বীরসা মুন্ডার জন্মজয়ন্তীর আগে বনাধিকার আইন, ২০০৬-এর যথাযথ বাস্তবায়নের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ছ’দফা দাবিসংবলিত স্মারকলিপি পাঠাল সংগঠনটি।শুক্রবার নয়াগ্রামের খড়িকামাথানিতে বিধায়কের কার্যালয়ে প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে ওই স্মারকলিপি তুলে দেন সংগঠনের ২০ জনের একটি প্রতিনিধি দল। দাবিপত্রটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান তাঁরা। সংগঠনের অভিযোগ, বনাধিকার আইন চালু থাকলেও ঝাড়গ্রাম জেলার বহু বনবাসী এখনও তাঁদের জমি, জঙ্গল ও জীবিকার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই আইন যথাযথভাবে কার্যকর করার দাবিতে গত ছ’বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে মোর্চা। সম্প্রতি নয়াগ্রামের কলমাপুখুরিয়া পশ্চিম ও খাসজঙ্গল নলদাম গ্রামের ৫১ জনকে গত ৩ অক্টোবর বনাধিকার সংক্রান্ত অধিকারপত্র দেওয়া হয়েছে। তবে সেই অধিকারপত্রে স্বামী-স্ত্রীর যৌথ নাম না থাকা-সহ একাধিক সমস্যা রয়েছে বলে অভিযোগ সংগঠনের। স্মারকলিপিতে ছ’দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামসভা গঠন ও তার স্বীকৃতি, বনবাসীদের ব্যক্তিগত ও সামূহিক বনাধিকার প্রদান, স্বামী-স্ত্রীর যৌথ নামে অধিকারপত্র দেওয়া, বনাধিকার কমিটিগুলিকে সক্রিয় করা এবং স্থানীয় ভাষায় বনাধিকার আইন সম্পর্কে প্রচার চালানো।এদিনের প্রতিনিধি দলে ছিলেন মোর্চার সম্পাদক বাবুলাল প্রামাণিক, সভাপতি সুরেন্দ্রনাথ হাঁসদা, পরিচালক ঝর্ণা আচার্য, নয়াগ্রাম ব্লক কমিটির সভাপতি বাপী সরেন, সহ-সম্পাদক মন্টু মুর্মু ও তপন সিং এবং সংগঠনের আইনি উপদেষ্টা আইনজীবী শান্তনু চক্রবর্তী-সহ অন্যান্য সদস্যরা।
হিন্দুস্থান সমাচার। গোপেশ মাহাতো

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss