E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কালীপুজো ও দীপাবলিতে কড়া নিরাপত্তা ঝাড়গ্রাম পুলিশের, সবুজ বাজি ছাড়া অন্য বাজিতে নিষেধাজ্ঞা

মণ্ডপে অগ্নিনির্বাপণ ও বিদ্যুৎ সংযোগে সতর্কতা, অবৈধ বাজি বিক্রি রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশ সুপারের

ঝাড়্গ্রাম : কালীপুজো ও দীপাবলি নির্বিঘ্নে সম্পন্ন করতে আগাম সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুজো মণ্ডপের নিরাপত্তা থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, যান চলাচল নিয়ন্ত্রণ এবং বাজি বিক্রির উপর নজরদারি সব দিক থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার পুলিশ লাইনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। পুলিশ সুপার জানান, উৎসবকে কেন্দ্র করে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। জেলার বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করছেন পুলিশের পদস্থ আধিকারিকেরা। মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথ ঠিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল রাখা এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা এবং পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। বাজি পোড়ানো ও বিক্রির ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, বাজি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে চলার জন্য পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। অন্য কোনও ধরনের বাজি ব্যবহার করা যাবে না। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি চলবে। বাজি ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপারের বার্তা, কোনও দোকানদার যেন অবৈধ বা অননুমোদিত বাজি বিক্রি না করেন। শুধুমাত্র অনুমোদিত কিউআর কোডযুক্ত পরিবেশবান্ধব সবুজ বাজিই বিক্রি করতে হবে। এখনও পর্যন্ত জেলায় অবৈধ বাজি বিক্রির কোনও নির্দিষ্ট খবর পুলিশের কাছে আসেনি। তবে কোথাও এ ধরনের বাজি বিক্রির খবর পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।পুলিশ সুপার আরও জানান, সাধারণ মানুষ যাতে আনন্দের সঙ্গে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss