
আরামবাগঃ গত ২৩ জুন আরামবাগের চাঁদুর ফরেষ্টের ভিতর থেকে মনসা বাগ নামে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের ডান হাতের কবজি থেকে কাটা ছিল। ঘটনাকে কেন্দ্রকরে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল তৎকালীন সময়ে। সেই খুনের তদন্তে নেমে আরামবাগ পুলিশ অভিযুক্তের সন্ধানে বার বার নমুনা পরিক্ষা সহ স্নিপার ডগ,ফরেনসিক দলের সাহায্য নিয়ে অবশেষে চন্দীতলার একটি নির্মীয়মান বাড়ি থেকে মৃত মনসা বাগের কাটা হাতটি উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় সেখ সাহিদ নামে ওই এলাকারই এক যুবককে।
শুক্রবার আরামবাগের চাঁদুর ফরেষ্টে খুনের ঘটনার পুনঃনির্মান করতে এসে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের। জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেছে,মামা শেখ বিল্টুকে খুনের অভিযোগে ফাঁসাতেই মনসা বাগকে খুন করে তার কবজি সহ হাত কেটে নিয়ে গিয়ে চন্দীতলার ওই বাড়িতে রেখেছিল সে। ধৃত ওই যুবকের মতে,মামা গালিগালাজ করেছিল তাকে। তারই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা চালাচ্ছিল ধৃত সাহিদ। এইসময়ে আরামবাগ চাঁদুর ফরেষ্টের ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানতে পারে সে,তখনই মাথার মধ্যে মামাকে ফাঁসানোর পরিকল্পনা করে বাসে চেপে চাঁদুরে পৌছে উপযুক্ত শিকারের অপেক্ষায় বসে ছিল সাহিদ। এইসময় পৌঢ মনসা বাগকে জঙ্গলে একা পেয়ে অতর্কিতে মাথায় প্রথমে ইঁট দিয়ে আঘাত করে সাহিদ। মৃত্যু নিশ্চিত করতে সোশ্যাল থাকা ছুরির একাধিক কোপ বসায়। পরে কবজি সহ হাত কেটে নিয়ে গিয়ে চন্ডিতলায় মামার নির্মীয়মান ওই বাড়িতে রেখে দেয়। যাতেকরে পুলিশ তদন্তে এসে মামার তৈরি বাড়ি থেকে হাতটি উদ্ধার করে মামাকে অভিযুক্ত হিসাবে সনাক্ত করতে পারে। এদিন ঘটনার পুনঃনির্মান চলাকালীন সমস্তই স্বীকার করেছে ধৃত সাহিদ। চন্দীতলায় মামা ভাগ্নের বচসায় খুন হতে হল আরামবাগের মনসা বাগকে। এই বিষয়টি মেনে নিতে পারছেন না মৃতের পরিবার। তারা অভিযুক্তের কঠিন শাস্তির দাবী তুলেছে।


