E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

বেআইনি মদের টাকা আদায় নিয়ে বচসা, গোঘাটে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

আসলহরীতে দিঘির পাড় থেকে উদ্ধার রামু রায়ের দেহ। পরিবারের অভিযোগ, বেআইনি মদ বিক্রির টাকা নিয়ে বচসার জেরে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক
গোঘাটের আসলহরীতে রামু রায়ের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ
গোঘাটের আসলহরীতে রামু রায়ের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ

বেআইনি মদ বিক্রির টাকা আদায় নিয়ে বচসা। এর জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গোঘাটের আসলহরী এলাকায়। মৃতের নাম রামু রায় (৪৫)। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আসলহরী এলাকায় একটি দিঘির পাড় থেকে রামুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। রামু গোঘাটের ছোট ডোঙ্গল এলাকায় এক বেআইনি মদ ব্যবসায়ীর কাছে কাজ করতেন। ওই ব্যবসায়ী রামুকে মদ বিক্রির টাকা আদায় করতে পাঠিয়েছিলেন। সেই টাকা নিয়েই ওই ব্যবসায়ীর সঙ্গে রামুর বচসা হয়। এরপরই রামুকে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর স্ত্রী ও মাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে সরব হয়েছেন, সেখানে গোঘাটের বিভিন্ন এলাকায় বেআইনি মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছে। লাগাতার বেআইনি মদ বিক্রি হলেও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss