
আরামবাগ: অটল আরামবাগ উৎসবের প্রস্তুতি ও পরিচালনা নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগের বিধায়ক তথা আরামবাগ উৎসবের চেয়ারম্যান হেমন্ত বাগ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক সমর দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক হেমন্ত বাগ জানান, এবারের আরামবাগ উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ২৩ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরাই উৎসবের যাবতীয় নিয়মকানুন নির্ধারণ থেকে শুরু করে সার্বিক পরিচালনার দায়িত্ব সামলাবেন।
উৎসবকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান বিধায়ক। উৎসবের প্রতিটি দিক যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন সাংবাদিক সম্মেলনে উৎসবের সার্বিক প্রস্তুতি ও পরিচালন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


