E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পরপর দুই বাড়িতে চুরি! পুলিশের জালে অভিযুক্ত, উদ্ধার লক্ষাধিক টাকার সোনার গয়না

শারদাপল্লীর দুটি বাড়িতে চুরির অভিযোগে খোলাইবস্তি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়নার একটি বড় অংশ
মাটিগাড়ায় পরপর দুটি বাড়িতে চুরির অভিযোগে পুলিশের অভিযানে উদ্ধার সোনার গয়না
মাটিগাড়ায় পরপর দুটি বাড়িতে চুরির অভিযোগে পুলিশের অভিযানে উদ্ধার সোনার গয়না

শিলিগুড়ি: বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরপর দুটি বাড়িতে চুরির অভিযোগ। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।

 শিলিগুড়ির মাটিগাড়ার শারদাপল্লীতে বাড়িতে চুরির ঘটনায় উদ্ধার হওয়া সোনার গয়না
শিলিগুড়ির মাটিগাড়ার শারদাপল্লীতে বাড়িতে চুরির ঘটনায় উদ্ধার হওয়া সোনার গয়না

 

 

 

 

 

 

 

পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের সোনার গয়না। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিবমন্দির সংলগ্ন শারদাপল্লী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শারদাপল্লী এলাকার দুটি পৃথক বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার গয়না চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত।

পরবর্তীতে বাড়ি ফিরে চুরির বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা।

এরপর গত সেপ্টেম্বর মাসে মাটিগাড়া থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকরা।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তের সন্ধানে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার খোলাইবস্তি এলাকায় অভিযান চালিয়ে রঘুবীর প্রসাদ সাহাকে আটক করে পুলিশ। পরবর্তী পদক্ষেপে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশি অভিযানে চুরি যাওয়া সোনার গয়নার একটি বড় অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া গয়নার বাইরে আরও কোনও সামগ্রী চুরি গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss