E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের বিরুদ্ধে STF-এর বড় অভিযান! উদ্ধার ৩৮টি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ, ১১৫০টি জিলেটিন স্টিক, গ্রেফতার একাধিক

আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের তদন্তে জামুড়িয়া ও পাণ্ডবেশ্বরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার। পৃথক অভিযানে মুরারইয়ে বিপুল বিস্ফোরক-সহ গ্রেফতার দুই
রাজ্য পুলিশের STF-এর অভিযানে উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক
রাজ্য পুলিশের STF-এর অভিযানে উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক

দুর্গাপুর: রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ৩৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে STF

পাশাপাশি বীরভূমের মুরারইয়ে পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুর্গাপুরের STF দপ্তরে সাংবাদিক বৈঠক করে অভিযানের বিস্তারিত তথ্য জানান STF-এর SP সিদ্ধার্থ ধাপোলা।

জানা গিয়েছে, আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের গত ৩০ জুলাই।

ওই দিন জামুড়িয়া থানার বেলবাইড মোড় থেকে খাইরুল আলম চৌধুরী ওরফে গদাই শেখকে গ্রেফতার করা হয়।

তদন্তে তাঁর সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগসূত্রের অভিযোগ সামনে আসে।

বিহারের মুঙ্গের থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে তদন্তে জানতে পারেন STF আধিকারিকরা।

এরপর ৪ আগস্ট ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সামশের হুসেনকে।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ আগস্ট অন্ডাল থানার অধীন একটি পরিত্যক্ত ECL আবাসনে অভিযান চালিয়ে ১৫টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড কার্তুজ সহ দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তদন্তে আরও অগ্রগতি ঘটে ২৬ অক্টোবর। পাণ্ডবেশ্বর থানার ডালুরবাদের বাসিন্দা শেখ সাহাজাহান ওরফে সাহাজানকে গ্রেফতার করে STF। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে ৩ ও ৫ নভেম্বর ধান্যভাঙা গ্রামে পরপর অভিযান চালানো হয়।

দক্ষিণ সামলা কোলিয়ারির কাছে কৃষিজমির মধ্যে গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন তদন্তকারীরা।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি দেশি লম্বা বন্দুক, ৪টি দেশি পিস্তল ও ১১টি দেশি একনলা পাইপগান।

পাশাপাশি ৮ এমএম-এর ৪৭ রাউন্ড এবং ৭.৬৫ এমএম-এর ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

STF-এর দাবি, এখনও পর্যন্ত এই মামলায় মোট ৩৮টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১২২ রাউন্ড কার্তুজ ও দুটি খালি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। জামুড়িয়া থানায় মামলা রুজু করে অস্ত্র আইনের একাধিক ধারায় তদন্ত চলছে।

অন্যদিকে, বীরভূমের মুরারই থানার অন্তর্গত বারুয়া গোপালপুরেও বেআইনি বিস্ফোরক মজুতের বিরুদ্ধে অভিযান চালায় STF ৪ ও ৫ নভেম্বর রাতে মুরারই থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

ঘটনায় মহম্মদ রেজা শেখ (৫৬) ও মুকেশ সিং (৪৯) নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

তাঁদের কাছ থেকে ১১৫০টি জিলেটিন স্টিক, ১০৬৪টি ডিটোনেটর সহ ৩২টি বৈদ্যুতিক তারের রোল উদ্ধার হয়েছে।

প্রতিটি রোলে ৩৭৫ মিটার করে তার রয়েছে বলে STF সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের ঝাড়খণ্ড ও বিহারে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে।

এই ঘটনায় মুরারই থানায় মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২) ধারা ও বিস্ফোরক পদার্থ আইনের ৪, ৫ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।

STF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও এই ধরনের অপরাধমূলক নেটওয়ার্কের শিকড় খুঁজে বের করতে তদন্ত ও নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss