E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই আলিপুরদুয়ারের পথে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছে সরাসরি আলিপুরদুয়ারে রওনা বিজেপির রাজ্য সভাপতির। রাতে শিলিগুড়িতে থাকার কথা রয়েছে তাঁর
উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

শিলিগুড়ি: শুক্রবার উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর সরাসরি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি।

আলিপুরদুয়ারে পৌঁছে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজোর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অনুষ্ঠান শেষে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন শমীক ভট্টাচার্য। রাতে শিলিগুড়িতে রাত্রি বাসের পর শনিবার বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss