E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা! উল্টে গেল যাত্রীবোঝাই বাস, শিশু-সহ আহত প্রায় ১৬ জন

আরামবাগ থেকে বর্ধমান যাওয়ার পথে বাসের পাতা ভেঙে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান, আহতদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে
পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর মোড়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবোঝাই বাস
পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর মোড়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবোঝাই বাস

পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে।

রায়না থানার অন্তর্গত গোপালপুর মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস।

এই দুর্ঘটনায় শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতা ভেঙে যায়।

এর জেরেই চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার উপর উল্টে যায় বাসটি। মুহূর্তের মধ্যে বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। রায়না থানার ওসি নিজেও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন।

পুলিশকর্মীদের সহযোগিতায় বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আহতদের মধ্যে দু-একজন শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। বাসের খালাসি গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক খবর। বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনার জেরে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয় পুলিশ।

সাতসকালে এমন ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে বাসটির পাতা ভেঙে গেল, যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ও আহতদের হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে রায়না থানার পুলিশের তৎপরতা বিশেষভাবে নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss