E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

স্টেশনে বিপুল নগদ উদ্ধার! যাত্রীর কাছ থেকে মিলল ১ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার যুবক

টাটা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে নামার পর যাত্রীকে আটক করে তল্লাশি, নগদ টাকার উৎস জানতে তদন্তে জিআরপি
খড়গপুর রেল স্টেশনে যাত্রীর কাছ থেকে উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা
খড়গপুর রেল স্টেশনে যাত্রীর কাছ থেকে উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা

খড়গপুর: খড়গপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

টাটা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনায় রাহুল সোনি নামে হাওড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি।

জানা গিয়েছে, টাটা থেকে হাওড়া যাওয়ার পথে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। সেই সময় ট্রেন থেকে নামেন ওই যাত্রী। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল খড়গপুর জিআরপি।

এরপর ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মেই উদ্ধার হওয়া টাকা গোনার কাজ শুরু হয়। এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃত রাহুল সোনির কাছ থেকে উদ্ধার হওয়া এই বিপুল অর্থের উৎস ও এর পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে খড়গপুর জিআরপি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss