E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বহুতল ভবনের তিনতলায় ভয়াবহ আগুন! পুড়ে ছাই ভাড়াটিয়ার ঘর, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনল দমকল

রাত ৮টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু
শিলিগুড়ির দেবীডাঙ্গায় তিনতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকা
শিলিগুড়ির দেবীডাঙ্গায় তিনতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকা

শিলিগুড়ি: রাতের অন্ধকারে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায়। একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার জেরে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেল এক ভাড়াটিয়ার ঘর। আগুনে ঘরের আসবাবপত্র- সহ সমস্ত সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। তবে দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেপি গুপ্তা নামে এক ব্যক্তির মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলায় এক ভাড়াটিয়ার ঘরে আচমকাই আগুন লাগে।

মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী আগুনের গ্রাসে চলে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর কাজ চালান।

দমকল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, রাত প্রায় ৮টা নাগাদ আগুন লাগার খবর আসে। প্রায় এক ঘণ্টারও বেশি সময়ের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ভাড়াটিয়ার ঘরের সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss