E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

টেন্ডুলকারকে টপকে নতুন রাজা কোহলি

দ্বিতীয় ইনিংসে ১৬৯ বার ব্যাট করে ৮,৭৪১ রান কোহলির। সচিন টেন্ডুলকারের ৮,৭২০ রান ছাপিয়ে নতুন নজির গড়লেন ভারতীয় তারকা
সচিন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি
সচিন টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি

অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগ্রাসী ব্যাটিং করেন কোহলি। তিনি খেলেন ১৩ চার ও ১ ছক্কায় মাত্র ৫১ বলে ৭৪ রানের ইনিংস। যার সৌজন্যে ওয়ানডেতে এখন দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তার।

এই সংস্করণে এত দিন রান তাড়ায় সবার ওপরে ছিলেন শচীন টেন্ডুলকার। অবসরের আগে ওয়ানডেতে ২৩২ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৭ সেঞ্চুরি ও ৫২ ফিফটিতে ভারতের এই কিংবদন্তি করেন ৮ হাজার ৭২০ রান।

আজ টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংসেই তাকে টপকে গেলেন কোহলি। ১৬ বছরের ক্যারিয়ারে রান তাড়ায় ১৬৯ ইনিংস ব্যাট করে ৩০ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে কোহলির সংগ্রহ ৮ হাজার ৭৪১ রান। তার সামনে এখন প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের হাতছানি।

কোহলি ও টেন্ডুলকার ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের রান তাড়ায় ৭ হাজার রানও নেই। তালিকার তিন নম্বরেও আছেন আরেক ভারতীয়, রোহিত শর্মা। ভারতের এই প্রাক্তন অধিনায়ক এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯ সেঞ্চুরি ও ৪০ ফিফটিতে করেছেন ৬ হাজার ৮০১ রান।

প্রথম ওয়ানডেতে ঝকঝকে ইনিংসে আরেকটি কীর্তিতেও চূড়ায় উঠেছেন কোহলি। ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার। আপাতত সেখানে তার সঙ্গী অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট রিকি পন্টিং।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss