E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

খানাকুলের সেনহাট থেকে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক

স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে সেনহাট থেকে আটক করা হয় সুমন দাসকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ
খানাকুলের সেনহাট এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
খানাকুলের সেনহাট এলাকা থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

খানাকুল: খানাকুলের সেনহাট এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ। ধৃতের নাম সুমন দাস (৪২)। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁকে প্রথমে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে দালালের মাধ্যমে ভারত-বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বেনাপোল এলাকার বাসিন্দা সুমন দাস। এরপর বনগাঁ, বেলেঘাটা-সহ কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন থাকার পর সম্প্রতি খানাকুলের সেনহাট এলাকায় এসে বসবাস শুরু করেন তিনি। অভিযোগ, জাল নথিপত্র দেখিয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকছিলেন তিনি।

এদিকে, ওই ব্যক্তির পরিচয় ও নথিপত্র নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা খানাকুল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় তদন্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের ভারতে প্রবেশ এবং জাল নথিপত্র সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss