E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

ছোট্ট ইনায়ার বিশ্বরেকর্ডের সাফল্যে শুভেচ্ছা জানালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ

১২টি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড সঠিকভাবে শনাক্ত করে বিরল কৃতিত্ব, ফুল ও চকোলেট দিয়ে খুদে প্রতিভাকে অভিনন্দন বিধায়কের
ছোট্ট ইনায়া আফরোজকে শুভেচ্ছা জানালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ
ছোট্ট ইনায়া আফরোজকে শুভেচ্ছা জানালেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ

মাত্র পাঁচ মাস ২১ দিন বয়সে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিল খানাকুলের ছোট্ট ইনায়া আফরোজ। ‘ইয়াংগেস্ট বেবি আইডেন্টিফাই ১২ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ছবি সঠিকভাবে শনাক্ত করে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে সে।

ছোট্ট ইনায়ার এই সাফল্যের খবর পেয়ে বুধবার তার বাড়িতে উপস্থিত হন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। সেখানে তিনি ইনায়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি ফুল ও চকোলেট দিয়ে ছোট্ট ইনায়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এত অল্প বয়সে ইনায়ার এই অসাধারণ প্রতিভা ও সাফল্যে মুগ্ধ হন বিধায়ক। তিনি ইনায়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খানাকুলের এই খুদে প্রতিভার বিশ্বরেকর্ড গড়ার সাফল্যে আনন্দিত তার পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss