E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

যুবকের উপর ধারালো অস্ত্রের হামলা! গুরুতর জখম, গ্রেফতার দুই

অম্বিকানগরের মাঠে দাঁড়িয়ে থাকার সময় যুবকের উপর হামলার অভিযোগ, তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ
শিলিগুড়ির অম্বিকানগরে যুবকের উপর ধারালো অস্ত্রের হামলার ঘটনায় গ্রেফতার দুই
শিলিগুড়ির অম্বিকানগরে যুবকের উপর ধারালো অস্ত্রের হামলার ঘটনায় গ্রেফতার দুই

শিলিগুড়ি: শিলিগুড়ির অম্বিকানগরে এক যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

আক্রান্ত যুবকের নাম রবি বর্মন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আটটা নাগাদ অম্বিকানগরের একটি মাঠে দাঁড়িয়ে ছিলেন রবি বর্মন।

সেই সময় কয়েকজন যুবক আচমকাই তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, তাঁদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে রবিকে আঘাত করে। হামলার জেরে গুরুতর জখম হন তিনি।

ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।

তাঁদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

কী কারণে এই হামলার ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss