E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

টানা ১০ দিনের উৎকণ্ঠার অবসান! অসম থেকে উদ্ধার বক্সার বাঘিনি ‘ডুয়ার্স রানী’, ফিরল ঘরে

অসমের কোকরাঝাড় থেকে যৌথ অভিযানে উদ্ধার তিন বছর বয়সি বাঘিনি, বর্তমানে বক্সায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে
অসম থেকে উদ্ধার করে বক্সায় ফিরিয়ে আনা হল বাঘিনি ‘ডুয়ার্স রানী’কে
অসম থেকে উদ্ধার করে বক্সায় ফিরিয়ে আনা হল বাঘিনি ‘ডুয়ার্স রানী’কে

আলিপুরদুয়ার: টানা ১০ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে অসমের কোকরাঝাড় জেলার রায়মনা জঙ্গল সংলগ্ন এলাকা থেকে সফলভাবে উদ্ধার করা হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের তিন বছর বয়সি বাঘিনি ‘ডুয়ার্স রানী’ (T-138)-কে।

 

 

 

 

বাঘিনির নিরাপদে উদ্ধারের খবরে স্বস্তি ফিরেছে বন দফতরের কর্মী থেকে শুরু করে প্রকৃতিপ্রেমীদের মধ্যে।

জানা গিয়েছে, বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ছাড়ার পর প্রায় ১০০ কিলোমিটার পথ পেরিয়ে সংকোশ নদী পার হয়ে অসমে প্রবেশ করেছিল বাঘিনিটি।

এরপর থেকেই তার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয় বন দফতরের আধিকারিকদের মধ্যে।

জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর অসম ও পশ্চিমবঙ্গ বন দফতরের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার অভিযান।

তিন দিক থেকে জাল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকাটি।

এরপর তিনটি কুনকি হাতির সাহায্যে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ঘুমপাড়ানি গুলির মাধ্যমে বাঘিনিটিকে কাবু করা সম্ভব হয়।

উদ্ধারের পর বিশেষ খাঁচায় বন্দি করে কড়া নিরাপত্তার মধ্যে বক্সায় ফিরিয়ে আনা হয় ‘ডুয়ার্স রানী’কে। বর্তমানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২.২ হেক্টরের বিশেষ এনক্লোজারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

দীর্ঘ ১০ দিনের উৎকণ্ঠার পর বাঘিনির নিরাপদে ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বন দফতরের আধিকারিক ও কর্মীরা। স্বস্তি ফিরেছে প্রকৃতিপ্রেমীদের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss