E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

বাল্যবিবাহের অভিযোগ! নাবালিকা স্ত্রী সন্তানের জন্ম দিতে নার্সিংহোমে ভর্তি, গ্রেফতার ২৩ বছরের যুবক

মেদিনীপুরের বেসরকারি নার্সিংহোমে আধার কার্ড পরীক্ষার পর নাবালিকার বয়স ১৮ বছরের কম বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশের পদক্ষেপ
পশ্চিম মেদিনীপুরে বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতারের ঘটনার প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুরে বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতারের ঘটনার প্রতীকী ছবি

কেশপুর: বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই ফের নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। এই ঘটনায় আনন্দপুর থানার পুলিশ ২৩ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে।

বুধবার সকালে আনন্দপুর থানার অন্তর্গত ৭ নম্বর তেঘরী গ্রাম পঞ্চায়েতের গড়ারডাঙ্গা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা শুভ সামন্ত নামে ওই যুবকের বিরুদ্ধে এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি ওই নাবালিকা সন্তান প্রসবের জন্য মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। সেখানেই তার বয়স নিয়ে সন্দেহ হয় নার্সিংহোম কর্তৃপক্ষের। এরপর আধার কার্ড পরীক্ষা করে দেখা যায়, ওই নাবালিকার বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি।

বিষয়টি জানার পর নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার সকালে পুলিশ অভিযুক্ত শুভ সামন্তকে গ্রেফতার করে।

ধৃতকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ বলে সূত্রের খবর।

কীভাবে এই বাল্যবিবাহের ঘটনা ঘটল ও এর পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss