E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

চালের ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ! চার জায়গায় ED-র তল্লাশি, খোঁজ নেই ব্যবসায়ীর

আর্থিক অনিয়ম ও সাইবার অপরাধে যোগ থাকার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান। তদন্তকারীদের দাবি, ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজ এখনও মেলেনি
কলকাতায় ব্যবসায়ীর অফিস-সহ চার জায়গায় ED-র তল্লাশির প্রতীকী ছবি
কলকাতায় ব্যবসায়ীর অফিস-সহ চার জায়গায় ED-র তল্লাশির প্রতীকী ছবি

কলকাতা: চাল আমদানি- রফতানির ব্যবসার আড়ালে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ।

সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকেই কলকাতার চারটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী শ্যামল ব্যাপারী।

ED সূত্রে জানা গিয়েছে, কামালগাজির বাসিন্দা তথা ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর বিরুদ্ধে চালের ব্যবসার আড়ালে ইন্টারনেট ব্যবহার করে একাধিক আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে।

অভিযোগ, এই চক্রের মাধ্যমে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। এমনকী সাইবার অপরাধের সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের।

বুধবার সকালে শ্যামল ব্যাপারীর কামালগাজির অফিস-সহ কলকাতার মোট চারটি জায়গায় পৌঁছে যান ED-র আধিকারিকরা।

তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তবে তল্লাশি চললেও এখনও পর্যন্ত ব্যবসায়ীর সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তাঁর ব্যবসায়িক গতিবিধি ও অন্যান্য তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মামলা গুয়াহাটিতে দায়ের হয়েছিল।

সেই মামলার সূত্র ধরেই কলকাতার লেকটাউন-সহ একাধিক জায়গায় তদন্ত শুরু করেন ED আধিকারিকরা।

এবার কামালগাজিতে ব্যবসায়ীর মূল অফিসেও চলছে তল্লাশি অভিযান।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই আর্থিক দুর্নীতির জাল শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয়, ভিনরাজ্যেও ছড়িয়ে থাকতে পারে।

গোটা চক্রের আর্থিক লেনদেন, ব্যবসায়িক যোগাযোগ ও অন্যান্য যোগসূত্র খতিয়ে দেখছেন ED আধিকারিকরা।

সাতসকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss