E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

এভারেস্টের পথে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত তামিলনাড়ুর ভারতীয়

সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে দুর্ঘটনা। এক ভারতীয়ের মৃত্যু, আহত আরও তিনজন। তদন্ত শুরু করেছে নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
নেপালের ফেরিচে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু
নেপালের ফেরিচে হেলিপ্যাডে দুই হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু

কাঠমান্ডু: বিশ্বের অন্যতম দুর্গম পার্বত্য অঞ্চলে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ হল দুটি হেলিকপ্টারের। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার তদন্ত শুরু করেছে নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মৃতের নাম বসন্ত কুমার বালারামুডু। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁর দেহ কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য বলে জানিয়েছে ফিশটেল এয়ার।

নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএন) প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এয়ার ডাইনেস্টির একটি হেলিকপ্টার লুকলা থেকে ফেরিচে পৌঁছেছিল। অন্যদিকে, দুই বিদেশি যাত্রীকে নিয়ে গোরক্ষেপ থেকে এসেছিল ফিশটেল এয়ারের হেলিকপ্টার। ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় দু’টির মধ্যে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ফিশটেল এয়ারের এক যাত্রী ও পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপন্মুক্ত বলে জানিয়েছে সংস্থাটি। বাকি আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss