E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শিলিগুড়িতে ১ কোটি ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের বিদেশি সোনা ও মার্কিন ডলার উদ্ধার, গ্রেফতার ৩

পাচারের অভিযোগে দিনেশ কুমার, রঘুবীর কুমার ও সুরজ শাহকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর
শিলিগুড়িতে ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হওয়া বিদেশি সোনার বিস্কুট ও মার্কিন ডলার
শিলিগুড়িতে ডিআরআইয়ের অভিযানে উদ্ধার হওয়া বিদেশি সোনার বিস্কুট ও মার্কিন ডলার

ডিআরআই-এর বড়সড় অভিযান, উদ্ধার ৭২০ গ্রাম বিদেশি সোনার বিস্কুট ও ৬৬টি ১০০ মার্কিন ডলারের নোট

শিলিগুড়ি: বিদেশি সোনা পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)-এর শিলিগুড়ি আঞ্চলিক ইউনিট।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৩৮০ টাকা মূল্যের বিদেশি সোনা ও মার্কিন ডলার উদ্ধার করলেন গোয়েন্দারা। এই ঘটনায় পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানে মোট ৩৬টি আয়তাকার হলুদ রঙের ধাতব বিস্কুট উদ্ধার করা হয়, যেগুলি বিদেশি সোনা বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৭২০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৯৯ লক্ষ ১৯ হাজার ৪৪০ টাকা।

শুধু সোনাই নয়, অভিযানে উদ্ধার হয়েছে ১০০ মার্কিন ডলারের ৬৬টি নোট। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনা ও মার্কিন ডলারের মোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৩৮০ টাকা।

তদন্তকারী সংস্থার অভিযোগ, উদ্ধার হওয়া সামগ্রী সরাসরি পাচার, মজুত ও পরিবহণের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত তিন ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট, ১৯৬২-এর ১০৪ নম্বর ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের নাম দিনেশ কুমার (৪৯), রঘুবীর কুমার (২৯) ও সুরজ শাহ (২৩)। দিনেশ কুমার ও রঘুবীর কুমার বিহারের বাসিন্দা। অন্যদিকে, সুরজ শাহ আলিপুরদুয়ার জেলার জয়গাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিদেশি সোনা পাচারের এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি পাচারচক্রের উৎস ও এর পিছনে থাকা নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে ডিআরআই। ঘটনার তদন্তে শিলিগুড়ি আঞ্চলিক ইউনিটের তরফে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss