E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

স্মৃতি মান্ধানা ছোটবেলায় শরীর চর্চা ও শৃংখলার উপর বিশেষ জোর দিতেন

শরীরচর্চার পাশাপাশি টেস্ট ম্যাচ দেখে ফিল্ডিং সাজানো ও খেলার কৌশল বোঝার প্রশিক্ষণও ছিল তাঁর ছোটবেলার প্রস্তুতির অংশ
ছোটবেলার কঠোর অনুশীলন ও শৃঙ্খলাই স্মৃতি মান্ধানার ক্রিকেটজীবনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ ছিল
ছোটবেলার কঠোর অনুশীলন ও শৃঙ্খলাই স্মৃতি মান্ধানার ক্রিকেটজীবনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ ছিল

মহিলা ক্রিকেটারদের মধ্যে এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন স্মৃতি মান্ধানা। কিছুদিন আগে তিনি ভারতের মহিলা দলের অধিনায়ক হয়েছেন। ৩০ বছর বয়সী ভারতীয় এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার আগে তার শরীরকে কি ভাবে ফিট রাখতেন সেই অভিজ্ঞতার কথা এক পডকাস্টে জানিয়েছেন।

স্মৃতি ছোটবেলায় শরীরচর্চা ও শৃঙ্খলার উপর বিশেষ জোর দিতেন। প্রতিদিন ভোরে শুরু হতো তার সেই অনুশীলন। নির্দিষ্ট সময় ধরে শরীরচর্চা শেষ করে ব্যাটিংয়ের প্রস্তুতিতে মন দিতেন তিনি।

তার শরীরচর্চার রুটিনটা ছিল এরকম-

ভোর ৫টায় শুরু হতো শরীরচর্চা:
স্মৃতির সকালের রুটিন শুরু হতো ভোর ৫টায়। শরীরের ওজন ব্যবহার করে একাধিক কঠিন ব্যায়াম করতেন। স্কোয়াট জাম্প, বার্পি এবং মাউন্টেন ক্লাইম্বার—প্রতিটি ব্যায়াম ৩০ সেকেন্ড করে করতে হতো। এমন পাঁচটি সেট সম্পূর্ণ করতেন তিনি।

শরীরচর্চার এই পর্ব শেষ হলেই দিনের অনুশীলন শেষ হয়ে যেত না। বরং তারপর শুরু হত ব্যাটিংয়ের প্রস্তুতি। কোনও বোলারের বল ছাড়াই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ব্যাটিংয়ের ভঙ্গি ও শট খেলার মুভমেন্ট অনুশীলন করতেন। ক্রিকেটের পরিভাষায় এই অনুশীলনকে বলা হয় শ্যাডো ব্যাটিং।

সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত অনুশীলন:

ভোরে শুরু হওয়া এই রুটিন চলত সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত। টানা পাঁচ বছর ধরে নিয়মিত এই সূচি মেনে চলেছেন তিনি।
তবে এখনো তিনি শরীর চর্চাটা করেন খেলার মাঝে।

তবে স্মৃতির প্রশিক্ষণ শুধু ফিটনেসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ক্রিকেটের খুঁটিনাটি বোঝার জন্য তাকে টেস্ট ম্যাচ দেখতে উৎসাহিত করতেন তার প্রশিক্ষক। মাঠে কোন পরিস্থিতিতে কী ধরনের ফিল্ডিং সাজানো হচ্ছে, অধিনায়ক কী সিদ্ধান্ত নিচ্ছেন, সেসব খেয়াল করতে হতো তাকে। ম্যাচ দেখে নোট নেওয়া এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করাও ছিল সেই শেখার অংশ।

ফিটনেসের পাশাপাশি ক্রিকেটের বোধ:
স্মৃতির অভিজ্ঞতায় স্পষ্ট, তার ছোটবেলার প্রস্তুতিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলা বোঝার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল। ফিল্ডিং সাজানো, ম্যাচের পরিস্থিতি বিচার করা এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি—সবই ছিল প্রশিক্ষণের অংশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss