
উত্তরপাড়া, ৩ নভেম্বর: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং উত্তরপাড়া থানার সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাদকের কুফল, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং এর ফলে ব্যক্তি ও সমাজজীবনে সৃষ্ট নানা সমস্যার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা এবং সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
উত্তরপাড়া থানার পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পুলিশের এই উদ্যোগকে বিদ্যালয়গুলির পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


