
নয়াদিল্লি: দেশের বুলিয়ন বাজারে কমল সোনা ও রুপোর দাম। আজ ২৪ ক্যারেট সোনার দাম ১.৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৫২৪ টাকা। অন্যদিকে, রুপোর দামও ০.৭ শতাংশের বেশি কমেছে। প্রতি কিলোগ্রাম রুপোর দর নেমে হয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৯৭২ টাকা।
বাজারের এই দরপতনে মূল্যবান দুই ধাতুর ক্রেতা ও বিনিয়োগকারীদের নজর এখন পরবর্তী বাজার পরিস্থিতির দিকে। তবে এই দর দেশের বুলিয়ন বাজারের উল্লেখিত মূল্য; স্থানীয় বাজারে কর, শুল্ক ও অন্যান্য খরচের কারণে গয়নার চূড়ান্ত দাম আলাদা হতে পারে।


