E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিজেপির প্রধান শত্রু বিজেপিই’, আলিপুরদুয়ারে দলীয় কোন্দল নিয়ে সরব শিক্ষামন্ত্রী দীপক বর্মন

বিজেপির অন্দরে আত্মতুষ্টি, পারস্পরিক মতবিরোধ ও সাংগঠনিক সমন্বয়ের অভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। স্থানীয় নেতৃত্বকে বিরোধ মেটানোর বার্তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে দলের হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি
আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে বক্তব্য রাখছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন
আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে বক্তব্য রাখছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন

আলিপুরদুয়ার: দলের বাইরে নয়, বিজেপির আসল লড়াই যেন দলের ভিতরেই আলিপুরদুয়ারের এক কর্মসূচিতে এমনই মন্তব্য করে সহকর্মীদের সতর্ক করলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। দলীয় নেতৃত্বের একাংশের আত্মতুষ্টি, পারস্পরিক মতবিরোধ এবং সাংগঠনিক সমন্বয়ের অভাব নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানালেন তিনি। তাঁর বক্তব্য, নিজেদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ না মেটালে সংগঠনের ক্ষতি হবে। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বকেই হস্তক্ষেপ করতে হবে।

দলীয় কর্মী ও নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে দীপক বর্মন বলেন, বিজেপির মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হয়েছে। সেই মনোভাব থেকে বেরিয়ে আসা জরুরি। তাঁর কথায়, “আজকের দিনে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক শত্রু যদি কেউ থেকে থাকে, সেটি ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে এখন ভারতীয় জনতা পার্টির বিরোধিতা ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ করছে না বা করতে পারছে না।”

দলের বিভিন্ন স্তরে নেতৃত্বের মধ্যে মতের অমিল এবং সমন্বয়ের অভাব নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, নেতাদের একাংশ একদিকে যাওয়ার কথা বলছেন, অন্য অংশ অন্য পথে হাঁটছেন। এতে নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। দীপক বর্মনের কথায়, “কেউ বলে ডাইনে যাই, কেউ বলে বাঁয়ে যাই। এই অবস্থার সৃষ্টি হয়েছে। এগুলিকে অবিলম্বে মেরামত করতে হবে।”

সংগঠনের এই সমস্যা মেটানোর দায়িত্ব স্থানীয় নেতৃত্বের উপরই দিয়েছেন মন্ত্রী। বিশেষ করে মণ্ডল সভাপতিদের নিজেদের এলাকায় দলের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ও বিরোধ দূর করার বার্তা দিয়েছেন তিনি। তবে শুধু আবেদনেই বিষয়টি সীমাবদ্ধ রাখেননি। স্পষ্ট জানিয়েছেন, স্থানীয় নেতৃত্ব সমস্যা মেটাতে ব্যর্থ হলে দল নিজের মতো করে ব্যবস্থা নেবে।

দীপক বর্মনের হুঁশিয়ারি, “ফাটল যদি আপনাদের দ্বারা বন্ধ না হয়, তাহলে দল দলের মতো করে যেভাবে ফাটল বন্ধ করা যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করবে। আমার অতীত অভিজ্ঞতা থেকে এইটুকু জানালাম।”

আলিপুরদুয়ারের মঞ্চ থেকে মন্ত্রীর এই বক্তব্যে বিজেপির অন্দরের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ মতবিরোধ যে নেতৃত্বের উদ্বেগের কারণ হয়ে উঠেছে, তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss