E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

খাড়্গের বাড়ির উঠোনে রাহুলের প্রধানমন্ত্রিত্ব! কংগ্রেসকে বিঁধে মোদীর সঙ্গে তুলনা টানলেন হিমন্ত

দিল্লিতে বিরোধীদের ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ও মক পার্লামেন্ট ঘিরে রাজনৈতিক তরজা। রাহুলের প্রধানমন্ত্রিত্বের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা করলেন হিমন্ত
রাহুল গান্ধীকে নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
রাহুল গান্ধীকে নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি: বিরোধীদের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে এবার কংগ্রেসকে খোঁচা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে বিশ্বশর্মা বলেন,দিল্লির রাজনীতিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার চেষ্টা নতুন নয়। সোনিয়া গান্ধীও সেই স্বপ্ন দেখেছিলেন। রাহুলকে প্রধানমন্ত্রী করার জন্য সোনিয়া গান্ধী একাধিক চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও চেষ্টাই কাজে আসেনি।

সেই অপূর্ণ ইচ্ছারই যেন প্রতিফলন দেখা গেল খাড়্গের বাসভবনের প্রাঙ্গণে আয়োজিত ‘মক পার্লামেন্টে’। সেখানে রাহুলকে প্রধানমন্ত্রী করা হয়েছে। কিন্তু বাস্তবের সংসদে সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়ির বাগানেই বসাতে হল প্রতীকী সংসদ। সেখানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা গেল বটে, কিন্তু দেশের সংসদে আসল প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে এমনই বিদ্রূপ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

 

প্রসঙ্গত , ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর -এর পদ্ধতি নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি সরব। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের নোটিস আনার উদ্যোগও সেই বিরোধেরই অংশ।

গত ৩১ অক্টোবর দিল্লিতে খাড়্গের বাসভবনের প্রাঙ্গণে বিরোধী নেতারা একত্রিত হয়ে আয়োজন করেন ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি। প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের সভাপতিত্বে সেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী অপসারণ প্রক্রিয়া পরিচালিত হয়। বিরোধীদের বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার যথাযথ জবাব মিলছে না। তাই সংসদের বাইরে জনসমক্ষে প্রতিবাদের পথ বেছে নিতে হয়েছে।

এর পরদিন রবিবার রামলীলা ময়দানে ‘ভোট চুরি’র অভিযোগে সমাবেশ করে ইন্ডিয়া জোট। সেই কর্মসূচি নিয়েও বিজেপি নেতৃত্ব পাল্টা আক্রমণ শুরু করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাহুল গান্ধীকে মক পার্লামেন্ট প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন। এবার সেই আক্রমণের সুর চড়ালেন হিমন্ত বিশ্বশর্মা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss