কলকাতা: সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা গেল ঘুমন্ত অবস্থায় রাহুল গান্ধীর ছবি দেওয়া একাধিক পোস্টার।
করুণাময়ী বাস টার্মিনাস থেকে শুরু করে করুণাময়ী মোড়-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো হয়েছে এই পোস্টার।
পোস্টারে লেখা রয়েছে, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল সন্ধ্যা পর্যন্ত এলাকায় এই ধরনের কোনও পোস্টার দেখা যায়নি।
তাঁদের অনুমান, রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে সল্টলেকের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি লাগানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল কলকাতায় বিজেপির সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ইস্যুতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
তবে সেই মিছিলে এই ধরনের কোনও পোস্টার চোখে পড়েনি।
তাহলে রাতারাতি সল্টলেকের বিভিন্ন প্রান্তে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার লাগাল কারা? এর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।