E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিজেপি করার ‘অপরাধে’ তিন বছর বাড়িছাড়া ভাই! সেই সুযোগে ১৪ শতক জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা দাদার বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কোটাবাড়ি চক এলাকার ঘটনা। জমির ভুয়ো দলিল তৈরির অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন দীনেশ মণ্ডল। বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত
হিঙ্গলগঞ্জে ১৪ শতক জমি দখলের অভিযোগ ঘিরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ, তদন্তের দাবি
হিঙ্গলগঞ্জে ১৪ শতক জমি দখলের অভিযোগ ঘিরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ, তদন্তের দাবি

উত্তর ২৪ পরগনা: রাজনৈতিক পরিচয়ের জেরে দীর্ঘ তিন বছর বাড়িছাড়া থাকার সুযোগ নিয়ে ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোটাবাড়ি চক এলাকার।

অভিযোগকারী দীনেশ মণ্ডলের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি করার কারণে তাঁকে দীর্ঘ তিন বছর বাড়িছাড়া থাকতে হয়েছিল। সেই সুযোগে তাঁর অজান্তে ১৪ শতক বাস্তু জমি নিজের দখলে নিয়ে নেন তাঁর দাদা গোপাল মণ্ডল।

দীনেশের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা হওয়ার সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্লক অফিসের মাধ্যমে ওই জমির ভুয়ো দলিল তৈরি করেন গোপাল।

এই জমি সংক্রান্ত বিরোধ গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জমির অধিকার ফিরে পেতে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানাতে গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ দীনেশের।

এই জমি দখলের ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী আশুতোষ মুন্ডা, অঞ্চল নেতা সুরজিৎ বর্মন-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মীর মদত রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সুরজিৎ বর্মন। তাঁর বক্তব্য, এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

অন্যদিকে, জমি দখলের অভিযোগে আগেই হিঙ্গলগঞ্জ থানায় দাদা গোপাল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দীনেশ।

অভিযোগের বিষয়ে গোপাল মণ্ডলের বক্তব্য, “দীনেশ দীনেশের মতো কাজ করেছে, আমি আমার মতো কাজ শুরু করব। বিষয়টি দেখবে প্রশাসন।”

এদিকে, এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতা দামোদর প্রামাণিক। তিনি বলেন, “তৃণমূল আমলে যা হওয়ার হয়েছে, কিন্তু এখন আমরা থাকতে আর কিছু হতে দেব না।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জমির প্রকৃত মালিকানা ও ভুয়ো দলিল তৈরির অভিযোগের সত্যতা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss