E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বেপরোয়া ফরচুনার প্রাণ কাড়লো রুজির টানে পথে বসা মা ছেলে

: দীপাবলির বাজারে ফুটপাথে সোফার কভার বিক্রি করছিলেন মা ও ছেলে। নিয়ন্ত্রণ হারানো ফরচুনারের ধাক্কায় মৃত্যু হয় দু’জনের, আহত হন কেনাকাটা করতে আসা এক দম্পতি
আহমেদাবাদের নিকোলে ফুটপাথে উঠে আসা টয়োটা ফরচুনারের ধাক্কায় মৃত্যু মা ও ১৫ বছরের ছেলের
আহমেদাবাদের নিকোলে ফুটপাথে উঠে আসা টয়োটা ফরচুনারের ধাক্কায় মৃত্যু মা ও ১৫ বছরের ছেলের

আহমেদাবাদ: উৎসবের সময় রুজিরটানে ফুটপাতে বসেনা অনেকেই। ক্রেতার অপেক্ষায় প্রহর গুনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘনার শিকার হলো মা ছেলের। গুরুতর আহত হয়েছে কেনাকাটা করতে আসা এক দম্পতিও। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গুজরাতের আহমেদাবাদের নিকোল এলাকায় দেবাশ্যা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। দীপাবলির আগে ফুটপাথের উপর পসরা সাজিয়ে মা ও ছেলে বিক্রি করছিলেন সোফার কভার। সেই সময় কেনাকাটা করতে সেখানে পৌঁছন এক দম্পতি। বদলে গেল ছবিটা মুহূর্তের মধ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির টয়োটা ফরচুনার উঠে এল ফুটপাথে। ধাক্কায় প্রাণ গেল মা ও তাঁর ১৫ বছরের ছেলের। গুরুতর জখম হলেন কেনাকাটা করতে আসা দম্পতিও। সোমবার রাতে গুজরাটের আহমেদাবাদের নিকোল এলাকায় দেবাশ্যা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পুনমবেন জিতেন্দ্রভাই নাগওয়াড়িয়া (৩০) এবং তাঁর ছেলে সাগর জিতেন্দ্রভাই নাগওয়াড়িয়া (১৫)। আহত দম্পতি কার্তিক অশোকভাই ভাসোয়া (৩৪) এবং তাঁর স্ত্রী স্নেহলবেন কার্তিকভাই ভাসোয়া (৩৪)। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হয়। আহত দম্পতির শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে।

মঙ্গলবার আহমেদাবাদের ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের (ইস্ট)সাংবাদিকের জানান , দীপাবলির মরসুমে ফুটপাথে সোফার কভার বিক্রি করছিলেন মা ও ছেলে। সেই সময় কার্তিক ও তাঁর স্ত্রী সেখানে কেনাকাটা করতে আসেন। ঠিক তখনই একটি গাড়ি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে চালকের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে।

অভিযুক্ত চালকের নাম বিরল সাভজিভাই চৌধুরী (৩৬)। তিনি আহমেদাবাদের নানা চিলোডা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় নিজের টয়োটা ফরচুনার গাড়িটি চালাচ্ছিলেন তিনি। ঘটনার পর তাঁকে আটক করে পুলিশ। গাড়িটি পরীক্ষা করে ছ’টি বিয়ারের বোতল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সূত্রেই চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জন্য আহমেদাবাদ ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট থানায় মোটর ভেহিকলস আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, গাড়ি থেকে বিয়ারের বোতল উদ্ধারের ঘটনায় নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনে নিকোল থানায় পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

দীপাবলির আগে শহরের ব্যস্ত এলাকায় ফুটপাথের উপর বসে জীবিকা নির্বাহ করা একটি পরিবারের এমন পরিণতি নতুন করে পথনিরাপত্তার প্রশ্ন সামনে এনে দিয়েছে। উৎসবের বাজারে যেখানে রাস্তায় মানুষের ভিড় বাড়ছে, সেখানে বেপরোয়া গাড়ি চালানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, নিকোলের এই দুর্ঘটনা তারই মর্মান্তিক উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss