E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

কংগ্রেস যতই প্রচার ও গুজব ছড়াক, দেশের গণতন্ত্র অটুট থাকবে: অমিত সাহা

রামলীলা ময়দানে বিরোধীদের মিছিলের পর পাল্টা মহামিছিল বিজেপি; ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর আটকাতে চাইছে কংগ্রেস’ ,পাল্টা কটাক্ষ শাহের
হায়দরাবাদে অমিত শাহের মহা পদযাত্রা
হায়দরাবাদে অমিত শাহের মহা পদযাত্রা ছবি সৌজন্যে : @AmitShah/X

রামলীলা ময়দানে বিরোধীদের মিছিলের পর পাল্টা মহামিছিল বিজেপি; ‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর আটকাতে চাইছে কংগ্রেস’ ,পাল্টা কটাক্ষ শাহের

হায়দরাবাদ : রাজনৈতিক সংঘাত এবার আরও তীব্র হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে মুখ্য নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা নিয়ে। ‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ মহাপদযাত্রায় সোমবার হায়দরাবাদে দেড় কিলোমিটার পায়ে হাঁটলেন স্বয়ং নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ও বিরোধী জোটকে পাল্টা আক্রমণ শানালের অমিত শাহ। তাঁর অভিযোগ, এসআইআর বন্ধ করার দাবি তুলে আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছে কংগ্রেস। রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শাহ বলেন, এসআইআর, অনুপ্রবেশকারী ও ইভিএম নিয়ে সংসদের বিশেষ অধিবেশনে আলোচনা করতে সরকার প্রস্তুত।

প্রসঙ্গত উল্লেখ্য রবিবার নতুন দিল্লির রামলীলা ময়দানে এসআইআর ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছিল বিরোধী জোট। তার পরদিনই হায়দরাবাদে পাল্টা কর্মসূচি নেয় বিজেপি। কর্মসূচির নাম দেওয়া হয় ‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ অর্থাৎ গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য দূর করো। দলের বক্তব্য, বিরোধীরা এসআইআর নিয়ে যে প্রচার চালাচ্ছে, তার জবাব দিতেই এই পদযাত্রা।

 

ছবি সৌজন্যে : @AmitShah/X
ছবি সৌজন্যে : @AmitShah/X

 

পদযাত্রার পর নিজের এক্স হ্যান্ডলে একের পর এক পোস্টে কর্মসূচির রাজনৈতিক বার্তা স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন,’হায়দরাবাদের এই মিছিল প্রমাণ করেছে, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘নৈরাজ্যবাদী রাজনীতি’ থেকে গণতন্ত্রকে রক্ষা করতে ভারত কতটা দৃঢ়প্রতিজ্ঞ। আর একটি পোস্টে তাঁর দাবি, হায়দরাবাদের রাস্তায় উপচে পড়া মানুষের ভিড় একসঙ্গে জানিয়ে দিয়েছে, কংগ্রেস যতই ‘প্রচার ও গুজব’ ছড়াক, দেশের গণতন্ত্র অটুট থাকবে।’

 

 

 

 

ছবি সৌজন্যে : @AmitShah/X
ছবি সৌজন্যে : @AmitShah/X

 

 

অন্য একটি পোস্টে তিনি লেখেন ,কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে অমিত শাহ লেখেন,“রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস যে নৈরাজ্যের রাজনীতি চালাচ্ছে, তা আজ সম্পূর্ণভাবে প্রকাশ্যে এসে গিয়েছে। কংগ্রেস এই পথ থেকে সরে না এলে দেশের মানুষ তাদের নেতাদের উপযুক্ত জবাব দেবেন। তখন তাঁদের মুখ লুকোনোর জায়গাও থাকবে না।”

 

 

 

‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ র পদযাত্রায় দেখা যায় হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন শাহ। পদযাত্রা শুরু হয় বাসিরবাগের ডঃ বাবু জগজীবন রামের মূর্তির কাছ থেকে। সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে মিছিল পৌঁছয় মোয়াজ্জম জাহি মার্কেটে। এদিন শাহের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার, তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দ্র রাও, দলের সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য এবং বহু কর্মী-সমর্থক।

‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ র পদযাত্রায় দেখা যায় হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন শাহ। পদযাত্রা শুরু হয় বাসিরবাগের ডঃ বাবু জগজীবন রামের মূর্তির কাছ থেকে। সেখান থেকে প্রায়

হায়দরাবাদে ‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ মহাপদযাত্রায় জাতীয় পতাকা হাতে অমিত শাহ
হায়দরাবাদে ‘সেভ ডেমোক্র্যাসি, রিমুভ অ্যানার্কি’ মহাপদযাত্রায় জাতীয় পতাকা হাতে অমিত শাহ

দেড় কিলোমিটার পথ পেরিয়ে মিছিল পৌঁছয় মোয়াজ্জম জাহি মার্কেটে। এদিন শাহের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার, তেলঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দ্র রাও, দলের সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য এবং বহু কর্মী-সমর্থক।

 

মিছিল শেষে মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে দলটি যে নৈরাজ্যের রাজনীতি করছে, তা এ দিনের কর্মসূচিতে প্রকাশ্যে এসেছে। এই পথ না ছাড়লে দেশের মানুষ কংগ্রেস নেতাদের উপযুক্ত জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “কংগ্রেস এই পথ না ছাড়লে দেশের মানুষ তাদের এমন শিক্ষা দেবেন যে নেতাদের মুখ লুকোনোর জায়গা থাকবে না।”

তিনি আরও বলেন, “কংগ্রেস এসআইআর বন্ধ করে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। কিন্তু রাহুলজি, যত শক্তি লাগানোর লাগান, বিজেপি এক এক করে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে তবেই থামবে।” শাহের কথায়, “এই দেশে ভোট দেবেন শুধু দেশের নাগরিকরাই।”তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাঙ্ক বলেই দলটি এসআইআরের বিরোধিতা করছে।

এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতেই শাহ এই বক্তব্যকে সামনে আনছেন। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে অনুপযুক্ত নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে কংগ্রেস অনুপ্রবেশকারীদের রক্ষার প্রশ্নে পরিণত করছে। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, এসআইআরের নামে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। দিল্লির সভায় বিরোধীরা প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলেছিল। ফলে বিতর্কের কেন্দ্রে এখন দুটি প্রশ্ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করার প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং প্রকৃত ভোটারদের অধিকার কী ভাবে সুরক্ষিত থাকবে।

হায়দরাবাদের সভায় শাহ দাবি করেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় তিন কোটি নাম এমন মানুষের, যাঁদের অস্তিত্বই নেই অথবা যাঁরা অনুপ্রবেশকারী। মৃত, স্থানান্তরিত ও একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর বক্তব্য, মৃত বা একই ব্যক্তির একাধিক নাম ভোটার তালিকায় রাখা যায় না।

এসআইআর নিয়ে রাহুল গান্ধীরকেও আক্রমণ করেন শাহ। তাঁর বক্তব্য, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এসআইআর হয়নি, তবু নরেন্দ্র মোদী জিতেছেন। অর্থাৎ, নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের দায় এসআইআরের উপর চাপানো ঠিক নয় এটাই বোঝাতে চেয়েছেন তিনি।

এর পরেই রাহুল গান্ধীরকে সংসদে আলোচনার চ্যালেঞ্জ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসআইআর, অনুপ্রবেশকারী ও ইভিএম নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে সরকার প্রস্তুত। রাহুল গান্ধীকে সেই আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে শাহের কটাক্ষ, “মক পার্লামেন্টেই প্রধানমন্ত্রী হওয়ার শখ পূরণ করে নিন রাহুল গান্ধী। কারণ, আসল সংসদে আপনার সেই সুযোগ কখনও আসবে না।” বিরোধীদের মক পার্লামেন্ট কর্মসূচিকে নিশানা করেই এই মন্তব্য করেন তিনি।

ইভিএম নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি শাহ। তিনি বলেন , “কংগ্রেস জিতলে রাহুল বাবা বলেন , মানুষ তাঁদের জিতিয়েছে। আর হারলে বলেন, ইভিএম হারিয়েছে। একেই বলে নাচতে না জানলে উঠোন বাঁকা।” অর্থাৎ, নির্বাচনে জয় এলে জনসমর্থনের কৃতিত্ব নেওয়া, আর পরাজয়ের পর ইভিএমকে দায়ী করার অভিযোগ তুলেছেন তিনি।

জাতীয় রাজনীতির পাশাপাশি তেলঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ছয়টি বড় প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও কংগ্রেস সরকার একটিও পূরণ করতে পারেনি। তিনি বলেন , “তেলঙ্গানায় “six khatakhat guarantees” পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু একটিও পূরণ করতে পারেনি। অন্যদিকে, মোদীজি যা বলেছেন, তা করে দেখিয়েছেন।”

তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও ওড়িশার কথা উল্লেখ করে কংগ্রেসকে আক্রমণ করেন শাহ। তাঁর দাবি, এই রাজ্যগুলিতে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় ফিরতে পারেনি। দলটির বর্তমান রাজনৈতিক অবস্থাকে কটাক্ষ করে তিনি বলেন , “নিজেই ভেন্টিলেটরে থাকা এই দল মোদীজির সঙ্গে ম্যারাথনে দৌড়তে পারবে না।”

দিল্লিতে বিরোধীদের এসআইআর-বিরোধী কর্মসূচির পর বিজেপি যে পাল্টা রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে, এই মিছিল তারই অংশমাত্র। বিরোধীরা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা ও ভোটাধিকার রক্ষার প্রশ্ন তুলছে। বিজেপি পাল্টা বলছে, এসআইআর প্রয়োজনীয় এবং এর বিরোধিতার আড়ালে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা চলছে।

ফলে ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়া এখন দুই শিবিরের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম প্রধান মঞ্চ। এই বিতর্কে শেষ পর্যন্ত কতটা প্রভাব পড়বে ভোটারদের মধ্যে, তা নির্ভর করবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা এবং প্রকৃত তথ্য সামনে আসার উপর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss