E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিলেন গোঘাটের বিধায়ক

ভিকদাস এলাকায় সাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন পাটপুরের বাসিন্দা গোলাম কুদ্দুস খাঁ। ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার সময় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বিধায়ক
পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগর
পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগর

আজ সোমবার বাঁকুড়া জেলার পাটপুর থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে গোঘাটের ভিকদাস এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন এক ব্যক্তি। সাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন পাটপুর এলাকার বাসিন্দা গোলাম কুদ্দুস খাঁ।

কাজে বেরিয়ে রাস্তায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার পথে বিষয়টি নজরে আসে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগরের। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসেন এবং তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

বিধায়কের এই মানবিক উদ্যোগে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss