E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কর্মসূচিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বিধায়কদের উপস্থিত থাকার কথা
কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন
কলকাতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে কলকাতায় বিজেপির পদযাত্রা, যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

কলকাতা: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে সোমবার কলকাতায় পদযাত্রার আয়োজন করেছে বিজেপি।

এই কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে অবতরণের পর নীতিন নবীন সরাসরি কলেজ স্ট্রিটে পদযাত্রার সূচনাস্থলে পৌঁছবেন। সেখান থেকেই শুরু হবে বিজেপির এই পদযাত্রা। মিছিলটি শেষ হবে ধর্মতলায়।

এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক বার্তা তুলে ধরতে চাইছে বিজেপি। পদযাত্রায় বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দলের সমস্ত বিধায়ক ও অন্যান্য নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

নীতিন নবীনকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত থাকার কথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা ও সৌরভ শিকদারের।

পদযাত্রাকে সফল করতে দলীয় স্তরে প্রস্তুতি চলছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক মহলেও বাড়ছে তৎপরতা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss