E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দিয়া মির্জার দূষণমুক্ত দীপাবলি প্রচার নিয়ে বিতর্ক

শিবসেনা নেত্রী শায়না এনসি

 

মুম্বই: দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু এ বার দূষণমুক্ত দীপাবলি পালনের আবেদন ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুম্বইয়ে। অভিনেত্রী দিয়া মির্জার একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে রবিবার আপত্তি তুলেছেন বিজেপি নেতা অমিত সাতম। সেই বিতর্কের মধ্যেই সোমবার মুখ খুললেন শিবসেনা নেত্রী শায়না এনসি। সংবাদমাধমের সামনে শিবসেনা নেত্রী শায়না এনসি বলেন, পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা বুঝতে মুম্বইয়ের মানুষকে কারও কাছ থেকে নতুন করে লেসন্স নিতে হবে না। দীপাবলি যে আলোর উৎসব, তা যেমন সকলের জানা, তেমনই উৎসবের আনন্দে পরিবেশের ক্ষতি না করার দায়িত্বও প্রত্যেকের।

শায়না এনসি আরো বলেন, “আমার মনে হয় না, আমাদের কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। প্রত্যেকেই জানেন, দীপাবলি আলোর উৎসব। তবে দূষণ ও পরিবেশের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। কোনও তথাকথিত আদর্শ ব্যক্তিত্বের কাছ থেকে এই পাঠ নেওয়ার দরকার নেই। মুম্বইয়ের সচেতন নাগরিক হিসেবে নিজেদের আচরণ নিয়ে আত্মসমীক্ষা করার সময় এসেছে।”

প্রসঙ্গত উল্লেখ এই বিতর্কের সূত্রপাত বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসির একটি প্রচারমূলক ভিডিওকে ঘিরে। দীপাবলিতে শব্দ ও বায়ুদূষণ কমানোর বার্তা দিতে ওই ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেত্রী দিয়া মির্জাকে। বাজি পোড়ানোর বদলে পরিবেশবান্ধব উপায়ে উৎসব পালনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পরই আপত্তি তোলেন মুম্বইয়ের বিজেপি সভাপতি অমিত সাতম। তাঁর বক্তব্য, দীপাবলি কীভাবে পালন করতে হবে, তা নিয়ে দিয়া মির্জার কাছ থেকে কোনও উপদেশের প্রয়োজন নেই।

সাতমের আপত্তির পর বিএমসির সামাজিক মাধ্যম থেকে ইতিমধ্যেই ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে। যদিও ভিডিও সরানোর বিষয়ে পুরসভার তরফে প্রকাশ্যে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠতে শুরু করে। পরিবেশ দূষণ কমানোর আবেদন জানানো নিয়েও কি রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়া উচিত?

পরিবেশ সংরক্ষণ নিয়ে দিয়া মির্জা দীর্ঘদিন ধরেই সচেতনতার প্রচার চালিয়ে আসছেন। অন্য দিকে, দীপাবলিতে বাজির ব্যবহার এবং তার ফলে তৈরি হওয়া বায়ু ও শব্দদূষণ নিয়ে প্রতি বছরই আলোচনা হয়। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্নটিও সামনে আসে।

শিবসেনার নেত্রী শায়না এনসির বক্তব্যে নাগরিকদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে। দীপাবলির আলো, আনন্দ ও ঐতিহ্য বজায় রেখেই দূষণ কমানোর চেষ্টা করা সম্ভব কি না, সেই প্রশ্নই ফের সামনে এনে দিল মুম্বইয়ের এই বিতর্ক।

 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss