E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জঙ্গলপথে গাঁজা পাচারের অভিযোগ! ঝাড়গ্রামে ১২.৫ কেজি মাদক-সহ গ্রেফতার যুবক, পালাল সঙ্গী

বাইকে করে যাওয়ার সময় দু’জনকে আটকানোর চেষ্টা পুলিশের। একজন পালিয়ে গেলেও ধরা পড়ে ৩৩ বছর বয়সি সত্যজিৎ বিশ্বাস। ওড়িশা থেকে মাদক আনার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

ঝাড়গ্রাম: জঙ্গলপথকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে ঝাড়গ্রামের কলাবনি এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর এক যুবক জঙ্গলের দিকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলাবনি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি বাইকে করে সন্দেহজনকভাবে যাতায়াত করা দুই যুবককে আটকানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। পুলিশকে দেখেই দু’জনের মধ্যে একজন পালিয়ে যায়। অন্যজনকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

ধৃতের নাম সত্যজিৎ বিশ্বাস (৩৩)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কাকরিশ্বর গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওড়িশা থেকে গাঁজা নিয়ে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিল ধৃত ও তার সঙ্গী। জেরায় ধৃত জানিয়েছে, এর আগেও তারা একইভাবে ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসেছে। প্রতি কেজি ১২ হাজার টাকা দরে এই গাঁজা কেনা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে রবিবারই ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও বেআইনি কারবার বন্ধ করতে আগামী দিনেও অভিযান জারি থাকবে। এ দিনের অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিও ঋষভরাজ দেব, ঝাড়গ্রাম থানার আইসি উদয়শঙ্কর ঘোষ-সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা।

উল্লেখ্য, এর আগেও জাতীয় সড়ক-সহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss