E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

১২ নম্বর জাতীয় সড়কে মাছবোঝাই গাড়ি উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

ফুলিয়াপাড়ার কাছে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারায় গাড়ি, রাস্তায় ছড়িয়ে পড়ে মাছ; হতাহতের খবর নেই 
নদিয়ার ফুলিয়াপাড়ার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে উল্টে পড়ে থাকা মাছবোঝাই গাড়ি
নদিয়ার ফুলিয়াপাড়ার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে উল্টে পড়ে থাকা মাছবোঝাই গাড়ি

শান্তিপুর: ১২ নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। এবার নদিয়ার ফুলিয়াপাড়া এলাকার কাছে মাছবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। দুর্ঘটনায় গাড়িতে থাকা মাছ রাস্তার উপর ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছবোঝাই গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল। ফুলিয়াপাড়া এলাকায় আচমকাই গাড়িটির একটি টায়ার ফেটে যায়। গাড়ির গতিবেগ থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এর জেরে জাতীয় সড়কের উপরেই গাড়িটি উল্টে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানোর ব্যবস্থা করে।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss