E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, দুর্গাপুরের মেন গেটে উত্তেজনা

গোলাম রসূলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও কমব্যাট ফোর্স
দুর্গাপুরের মেন গেটে প্রাক্তন তৃণমূল নেতা গোলাম রসূলকে ঘিরে বিক্ষোভের জেরে পুলিশি তৎপরতা
দুর্গাপুরের মেন গেটে প্রাক্তন তৃণমূল নেতা গোলাম রসূলকে ঘিরে বিক্ষোভের জেরে পুলিশি তৎপরতা

দুর্গাপুর: দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের মেন গেট এলাকা। প্রাক্তন তৃণমূল নেতা গোলাম রসূলকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন একাংশের ক্ষুব্ধ কর্মী-সমর্থক তাঁর উপর চড়াও হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বিজেপির অভিযোগ, তৃণমূলের শাসনকালে মেন গেট এলাকায় গোলাম রসূলের যথেষ্ট প্রভাব ছিল। সেই সময়ে বিজেপি কর্মীদের মারধর করা এবং ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি বিক্ষোভকারীদের। এই অভিযোগ সামনে রেখেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোলাম রসূল ও তাঁর পরিবারের সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গোলাম রসূলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে তাঁর বক্তব্য বা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss