E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বদরীনাথ থেকে ফেরার পথে জোশীমঠের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলট-সহ ৬ জনের মৃত্যু

চামোলির চায়ি গ্রামের কাছে হাতি পর্বত এলাকায় ভেঙে পড়ে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের কপ্টার; প্রথমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয় তল্লাশি, ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

চামোলি: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশীমঠের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বদরীনাথ ধাম থেকে দেহরাদুনের সহস্রধারা হেলিপ্যাডের উদ্দেশে ফেরার পথে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের একটি বেসরকারি হেলিকপ্টার হাতি পর্বত এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল চায়ি গ্রামের কাছাকাছি। হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী এবং এক জন পাইলট ছিলেন। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউকাডা) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রতীক জৈন সংবাদসংস্থা এএনআইকে জানান, বিমানে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেহরাদুনের উদ্দেশে রওনা হয়েছিল। ইউকাডার তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর প্রায় ১টা ১৪ মিনিটে বদরীনাথের সিভিল হেলিপ্যাড থেকে উড়েছিল সেটি। জোশীমঠ উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে তার অবস্থান শনাক্ত করার ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দেয়। এর পরেই শুরু হয় তল্লাশি।

 

চামোলির পুলিশ সুপার সুরজিৎ সিং পানওয়ার জানান, জোশীমঠের কাছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্থানীয় সেনা পোস্ট থেকে হেলিকপ্টারটিকে পাণ্ডুকেশ্বরের কাছে উপত্যকার দিকে নেমে যেতে দেখা যায় বলে খবর আসে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পাণ্ডুকেশ্বর ও জোশীমঠ—দু’দিক থেকে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনার দল পাঠানো হয়। গোপেশ্বর থেকেও ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হয়। পরে দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

গাড়োয়াল বিভাগের কমিশনার আনন্দ স্বরূপ জানিয়েছিলেন, দুপুর ২টো নাগাদ মারওয়ারির কাছে জোশীমঠের উপর দিয়ে যাওয়ার সময় চার্টার্ড হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তাতে বেঙ্গালুরু থেকে আসা পাঁচ জন যাত্রী এবং এক জন পাইলট ছিলেন। প্রথমে হেলিকপ্টারটির অবস্থান ও যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পরে দুর্ঘটনা ও প্রাণহানির খবর সামনে আসে।

 

ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেন। তিনি জানান, জোশীমঠের কাছে চায়ি গ্রামের এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানান। %E

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss