E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

স্ত্রী সুরভী তিওয়ারির সঙ্গে করওয়া চৌথের আচার পালন মনোজ তিওয়ারির

বাড়িতেই উপবাস ভাঙলেন বিজেপি সাংসদ

নয়াদিল্লি: করওয়া চৌথ উপলক্ষে স্ত্রী সুরভী তিওয়ারির সঙ্গে ধর্মীয় রীতিনীতি পালন করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। দিল্লিতে নিজের বাসভবনেই এই উৎসবের আয়োজন করেন তাঁরা। পুজোর আচার সম্পন্ন করার পর স্ত্রীর সঙ্গে উপবাস ভাঙেন মনোজ তিওয়ারি।

করওয়া চৌথ উপলক্ষে দাম্পত্য জীবনের দীর্ঘদিনের প্রচলিত এই রীতিতে সামিল হন সাংসদ ও তাঁর স্ত্রী। উৎসবের বিভিন্ন আচার পালনের পাশাপাশি পারিবারিক পরিসরেই দিনটি উদ্‌যাপন করেন তাঁরা।

উল্লেখ্য, করওয়া চৌথ উত্তর ভারতের এক পরিচিত ধর্মীয় ও পারিবারিক উৎসব। প্রচলিত রীতি অনুযায়ী, বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় উপবাস পালন করেন। চাঁদ দেখার পর পুজোর আচার সম্পন্ন করে উপবাস ভাঙার রীতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss