ভাস্কো: দীপাবলির মরসুমে ব্যবসার প্রস্তুতি নিয়েছিলেন গোয়ার ভাস্কোর সানডে মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ছাই হয়ে গেল তাঁদের সাজানো পসরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০টি দোকান। পুড়ে নষ্ট হয়েছে উৎসবের মরসুমের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ পণ্য। একই রাতে ভাস্কোর আরও দু’টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তিনটি ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টা নাগাদ ভাস্কোর সানডে মার্কেট এলাকায় প্রথম আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। খবর পেয়ে দমকলের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীপাবলির আগে ব্যবসায়ীদের মজুত করা সামগ্রী আগুনে পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এর কিছুক্ষণ পর ভাস্কোর আরও দু’টি জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়। রাত প্রায় ১২টা নাগাদ তিলক ময়দানের কাছে একটি গাড়ির যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রীর দোকানে আগুন লাগে। নিউ ভাদ্দেম এলাকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনটি জায়গাতেই দমকলকর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
প্রাথমিকভাবে সানডে মার্কেট এবং তিলক ময়দানের কাছে গাড়ির সামগ্রীর দোকানে আগুন লাগার পিছনে শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নিউ ভাদ্দেমের অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
পরিস্থিতি পরিদর্শনে রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। পরে তিনি জানান, সানডে মার্কেটের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সরকারি দফতরগুলি ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করছে। পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজনীয় সরকারি সাহায্য দেওয়া হবে। আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন সাওয়ন্ত।
তিনটি অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। বিশেষ করে দীপাবলির আগে সানডে মার্কেটের প্রায় ১৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ব্যবসায়ীর জীবিকা ও উৎসবের মরসুমের বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।