E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মালদায় কর্তব্যরত ট্রাফিক ওসিকে ঘুষি মারার অভিযোগ, নাকে তিনটি সেলাই; অভিযুক্ত দুই ভাই

হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে থামিয়ে চালকের লাইসেন্স দেখতে চেয়েছিলেন ট্রাফিক ওসি আজমল হোসেন। সেই সময় তাঁকে ঘুষি মারার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে খবর।
মালদার পুখুরিয়ার লগাম্বায় কর্তব্যরত ট্রাফিক ওসি আজমল হোসেনকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
মালদার পুখুরিয়ার লগাম্বায় কর্তব্যরত ট্রাফিক ওসি আজমল হোসেনকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

মালদহ: হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর সময় থামিয়ে চালকের লাইসেন্স দেখতে চেয়েছিলেন কর্তব্যরত ট্রাফিক আধিকারিক। সেই সময় তাঁকে ঘুষি মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনায় রক্তাক্ত হন ট্রাফিক ওসি আজমল হোসেন। তাঁর নাকে তিনটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত দু’জন সম্পর্কে ভাই।

ঘটনাটি মালদহের পুখুরিয়া থানার অন্তর্গত লগাম্বা এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লগাম্বা থেকে পুখুরিয়ার দিকে যাওয়ার পথে হেলমেটবিহীন একটি মোটরবাইক আটকান ট্রাফিক ওসি আজমল হোসেন। বাইকে দু’জন ছিলেন। তাঁদের কাছে গাড়ির কাগজপত্রের পাশাপাশি চালকের লাইসেন্স দেখতে চান তিনি। অভিযোগ, সেই সময়ই এক যুবক ওসির নাকের উপরে ঘুষি মারেন। আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক।

পরে তাঁর নাকে তিনটি সেলাই করতে হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত দুই যুবকের বাড়ি পরানপুর এলাকায়। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে। তবে তাঁর কর্মস্থল বা বর্তমান কর্মপরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি।

এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর হামলার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss